খুলনায় শিববাড়ি টাইগার গার্ডেনে বাটার শোরুমে ব্যাপক ভাংচুর ও লুটপাট


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনা নগরীর শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনে অবস্থিত বাটা শোরুমে বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে, 
বর্তমানে শোরুম টি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে, ঘটনার পর পুলিশ, র‍্যাব এবং যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে, বর্তমানে বাটা শোরুমের সামনে পুলিশ এবং যৌথবাহিনী সদস্যরা অবস্থান করছে,
ঘটনার বর্ণনা দিতে গিয়ে অন্তর নামে বাটার একজন কর্মচারী খুলনার সাংবাদিককে বলেন মাগরিবের নামাজের পর দেড়শ থেকে ২০০,বিক্ষুব্ধ জনতা শোরুমের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে, এ সময় শোরুমের ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করা হয়, এছাড়া একজন নিরাপত্তা কর্মী ও আহত হয়েছে, 
তিনি বলেন ,হামলাকারীরা এ সময় শোরুমের ৮০ শতাংশ মালামাল লুটপাট করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা এছাড়া হামলাকারীরা শোরুমের অধিকাংশ আসবাবপত্র চেয়ার টেবিল গ্লাস কম্পিউটার ভাঙচুর করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলা কারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে,
সরোজমিনে দেখা যায় বর্তমানে শোরুমটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে, শোরুমের সামনে  পুলিশ এবং র‍্যাবের সদস্যরা অবস্থান করছে, যৌথ বাহিনী রাত আনুমানিক ৮ দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে,
শোরুমের কর্মচারীরা জানান, বর্তমানে আমরা ভয় এবং আতঙ্কের ভিতর রয়েছি,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ