নারায়ণপুরে আবারো জুয়ার নিয়মিত আসর বসে দেখার কেউ নেই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এম জামান
স্টাফ রিপোর্টার,যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুরে রমরমা জুয়ার আসর আবারো বসছে। প্রকাশ্যে এই অবৈধ জোচ্চুরি জুয়া খেলা হলেও পুলিশ জুয়ার আয়োজক ও জুয়াড়িদের বিরুদ্ধে কোন ভূমিকায় রাখছেনা। চৌগাছার জালাল ও নারায়ণপুরের জসিমের পরিচালনায় আরো কয়েকজন জুয়া বোর্ড চালাচ্ছে। এছাড়া ও আরো কয়েক জন বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
কিছু দিন বন্ধ ছিল জুয়া খেলা। তবে ঈদুল আজহার ছুটি কে পুঁজি করে আবারো জুয়ার আসর নিয়মিত হয়েছে। এক মাস রেগুলার চলছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সাধারণত মাঠ পাড়ায় এই জুয়া খেলা নিয়মিত হয়। সকাল ১০ টা থেকে শুরু। বেশ রাত অব্দি এই খেলায় কয়েকটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে আসর বসায়। দেশের বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা কার, মাইক্রো, মোটরসাইকেল, রিক্সা ভ্যান ও সাইকেলে নারায়ণ পুরে জড় হয়। এরপর তারা তাস জুয়ায় বসে যায়। বোর্ড থেকে নিয়মিত টাকাও উঠানো হয়।
স্থানীয় সুধী জনেরা বলেন, জুয়ায় বহু মানুষ স্বর্বস্বান্ত হয়েছে বা হচ্ছে। কিন্ত বন্ধের কোন উদ্বেগ কারো নেই। অভিযোগ রয়েছে জুয়া নিয়ে পারিবারিক সংঘাতে বহু পরিবার ভেঙে গেছে। উঠতি যুবকরা লেখাপড়া বাদ দিয়ে জুয়ায় জুটেছে। এরা এখন প্রতিদিন জুয়া খেলছে। আর তা নিয়ে অভিভাবক চরম চিন্তিত।
স্থানীয় দুইজন বিএনপি নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, এসব অসামাজিক করবারে না জড়াতে দলের নির্দেশনা রয়েছে। তাই ওসবে মাথা ঘামায় না। নইলে সেই হাসিনার আমল থেকে এসব না ফরমেনি জুয়াবাজি চলছে। পুলিশ কিছু বলেনা। এলাকার সাধারণ মানুষ ঝামেলর ভয়ে মুখ বুজে সহ্য করে।
চৌগাছার জালাল, নারায়ণপুরের জসিম ও তাদের লোকজন বলে বেড়ায় পুলিশ জানে। তাদের সাথে চুক্তি আছে। সেই চুক্তিতে নিরাপদে জুয়া খেলা হয়। যদিও নারায়ণপুরের জয়ার এই বিষয়ে চৌগাছা থানা পুলিশ এখনো নিশ্চুপ।
আপনার মতামত লিখুন :