রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মশিউর রহমান
রাজশাহী ব্যুরো:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাকসু প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম প্যানেলের নাম ঘোষণা করেন।
প্যানেলে ভিপি পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব আলম, জিএস পদে সহ-সভাপতি শরিফুল ইস ছিলাম এবং এজিএস পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ।
মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, আমাদের প্রস্তুতির অংশ হিসেবে এই প্যানেল ঘোষণা করা হলো। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে আলোচনার সুযোগ আছে।
সভাপতি মাহবুব আলম বলেন, রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবে এবং দীর্ঘদিনের নেতৃত্ব শূন্যতা দূর হবে। তিনি পেশিশক্তি ও আধিপত্যমুক্ত নির্বাচনের জন্য ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি জানান।
প্যানেলের অঙ্গীকারের মধ্যে রয়েছে, শতভাগ আবাসন সুবিধা ও মানোন্নয়ন, রেজিস্ট্রার অফিস ডিজিটালাইজেশন, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ, গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন, দুর্নীতি ও হয়রানি রোধে অভিযোগ সেল গঠন, মেডিকেল সেবার মানোন্নয়ন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিতকরণ এবং সকল সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা।
প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন,জাহিদুল হাসান শরীফ, আহসানুল ইসলাম শাওন, মাহবুব আলম, কাজিউল ইসলাম ও হাবিবুর রহমান।
আপনার মতামত লিখুন :