বাংলাদেশে আগেও যেসব দল নিষিদ্ধ হয়েছিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বাংলাদেশে আগেও যেসব দল নিষিদ্ধ হয়েছিল


শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা



রাজনৈতিক দল নিষিদ্ধ করা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আইনের ভিত্তিতেই একাধিক রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ হয়েছে, 
১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধের প্রাক্কালে আওয়ামী,লীগকে নিষিদ্ধ করে দখলদার  পাকিস্তান সরকার, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার জামায়াতে ইসলামী মুসলিম লীগের তিনটি অংশ পিডিপি সহ স্বাধীনতার বিরোধীতাকারী এবং সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে, 

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে এক দলীয় শাসন চালু করেন শেখ মুজিব, ঘটন করেন বাকশাল, ৭৫ এর ১৫ ই আগস্ট এর পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয় সামরিক আইনে,
রাষ্ট্রপতি আবু শাহাদাত মোঃ সায়েম ১৯৭৬ সালে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেন, এই সময়ে বাকশাল থেকে বেরিয়ে আওয়ামীলীগ পূর্ণ জীবিত করেন জোহরা তাজউদ্দীনসহ জ্যৈষ্ঠ নেতারা, তবে নেতৃত্বের বিরোধে আওয়ামী লীগ (মালেক) এবং আওয়ামীলীগ (মিজান) দুই ধারায় বিভক্ত হয়, শেখ হাসিনা নেতৃত্বে আসার পর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামীলীগ ভেঙ্গে আবার বাকশাল গঠিত হয়, 
এর আগে ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জামাতসহ নিষিদ্ধ সব দল রাজনীতিতে ফেরার সুযোগ পায়, তবে সে বছরই ভোটের রাজনীতিতে ফিরতে পারেননি জামায়াত নেতারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ,( আইডি এর) নামের একটি দলের প্রতীকে নির্বাচনে অংশ নেন,
২০১৩ সালে আওয়ামীলীগের শাসনামলে হাইকোর্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করেন, গত বছর আওয়ামী লীগ সরকার জামায়াত ও ছাত্র শিবির কে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত ডঃ মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত আগস্টে এই নিষেধাজ্ঞা তুলে নেয়, 

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনি পূর্ব বাংলার সর্বহারা পার্টি ( পিবি এসপি) ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (পিবিসিপি) নিষিদ্ধ করা হয়, দুটি বামপন্থী মাওবাদী সংগঠন এখনো ও‌ নিষিদ্ধ 

এছাড়া ২০০৫ সালে দেশজুড়ে বোমা হামলার পর জামা,আতুল মুজাহিদীন বাংলাদেশকে (জে এম বি) সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়, ২০০৯ সালে হিজবুত তাহরীর নিষিদ্ধ হয়, সর্বশেষ গত বছরের ২৩ অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ