যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পটিয়ায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে পটিয়া ইন্দ্রপোল বাইপাস সড়কে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিপলু ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম এবং প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, বহুমতবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে ভিত্তি রচনা করেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষায় যুবদল জন্মলগ্ন থেকেই সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
🗓️ তারিখ: ০১ নভেম্বর ২০২৫
🖋️ প্রতিবেদন: সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপনার মতামত লিখুন :