পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। অবকাঠামোগত ছোট ছোট উদ্যোগ নেওয়ার পাশাপাশি হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ, দরিদ্র মানুষের সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তাকে নিয়ে আলোচনা বাড়ছে।
এ বিষয়ে ইদ্রিস শেখ জানায় আমি দীর্ঘদিন যাবত মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি জাতীয়তাবাদের আদর্শে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে আমার রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপ করে আসছি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আমি আমার দল বিএনপি ও ইউনিয়নবাসীর সহযোগিতা প্রত্যাশা করি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বচন হলে সাধারণ মানুষের সেবায় আরো কার্যকর ভূমিকা পালন করতে পারব বলে আমি মনে করি।
ইদ্রিস শেখের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ততা ভবিষ্যতে তার রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও গ্রহনযোগ্য ও শক্তিশালী করতে পারে। অন্যদিকে, নির্বাচন ঘিরে তাকে নিয়ে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণও তৈরি হতে শুরু করেছে।
আপনার মতামত লিখুন :