নীলফামারী পৌরসভাকে নীল রঙে সজ্জিত করা হবে: জেলা প্রশাসক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ 



নীলফামারী পৌরসভাকে নীল রঙে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী পৌরসভাকে ব্লু-সিটিতে রুপান্তর করার জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,“নীলফামারী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক শহরে রূপান্তরের লক্ষ্যে আমরা ব্লু-সিটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। শহরের প্রতিটি সড়কের পার্শ্বের দেয়াল ও স্থাপনাকে নীল রঙে সাজানো হবে, যাতে করে শহরের নিজস্ব পরিচিতি গড়ে ওঠে। শুধু রঙ নয়, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণসহ নানা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। 

এই কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় পৌর প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা মহিলা দলের সাধারন সম্পদক মোছাঃ নাসরিন আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জামায়াত নেতা এ্যাড. আনিছুর রহমান আজাদ, এ্যাড. মুহাঃ মামুনুর রশিদ পাাটোয়ারী ও ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান আশিক সহ অনেকে। 
এসময় পৌর এলাকাকে ব্লু-সিটিতে রুপান্তর করতে নানা ধরনের পরামর্শ দেন বক্তারা।

পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, “ডিসি স্যারের দিকনির্দেশনায় আমরা নীলফামারী পৌরসভাকে নীল রঙে সাজানোর কাজ অতি শীঘ্রই শুরু করবো। এই উদ্যোগে পৌরসভা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, শহরের সৌন্দর্য বৃদ্ধির ফলে নাগরিকদের গর্বের উৎস হয়ে উঠবে এটি।”
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ