অপারেশন ডেভিল হান্টের অভিযানে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর ডেক্সঃ
সারাদেশের নেই নালিতাবাড়ীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাশকতার অভিযোগের মামলায় গ্রেফতার করা হয় নালিতাবাড়ী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে, নালিতাবাড়ী আড়াইআনী বাজার থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানাযায়, যে জুলাইয়ের ছাত্র আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ এনে ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকেও আসামী করা হয়।
অপারেশন ডেভিল হান্টের অভিযানে জাহাঙ্গীর আলম এর গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।
আপনার মতামত লিখুন :