সাচনা বাজারে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজন পলাতক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাচনা বাজারে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজন পলাতক
________________________________
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর এলাকায় অভিযান চালিয়ে ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩৩,০০০ (তেত্রিশ হাজার) টাকা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থল থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আসামি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসআই কিবরিয়া। তার সঙ্গে সঙ্গীয় কনস্টেবল শরীফ ও কনস্টেবল পারভেজ উপস্থিত ছিলেন। তাদের সহায়তায় ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ছাদিকুর রহমান স্বাধীন খাঁন
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
আপনার মতামত লিখুন :