মা সহ দুই ছেলে নিখোঁজ: অসুস্থ মায়ের জীবন নিয়ে শঙ্কা, সহায়তা চায় পরিবার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মা সহ দুই ছেলে নিখোঁজ: অসুস্থ মায়ের জীবন নিয়ে শঙ্কা, সহায়তা চায় পরিবার
_______________________________


রাজধানীর উত্তরা এলাকায় বসবাসকারী এক শারীরিকভাবে অসুস্থ মা ও তার দুই শিশু সন্তান কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এবং দ্রুত খোঁজে সবার সহায়তা কামনা করছে।

নিখোঁজরা হলেন শিরিন আক্তার (৩৬), তার ছেলে রাজা মিয়া (১২) ও সাজ্জাদ হোসেন বাদশা (১০)। তাদের পিতা মোঃ ইউসুফ মিয়া জানান, হঠাৎ করেই তারা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার জানায়, নিখোঁজ শিরিন আক্তার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে তার পায়ের একটি অংশ কেটে ফেলতে হয়েছে। এমন শারীরিক অবস্থায় তিনি কোথায় আছেন, কেমন আছেন তা নিয়ে পরিবার গভীর উদ্বেগে রয়েছে।

নিখোঁজদের ঠিকানা:
সানফ্লাওয়ার স্কুল রোড, কসাই বাজার, দক্ষিণখান, উত্তরা, ঢাকা।

কেউ তাদের সন্ধান পেলে বা কোনো তথ্য জানতে পারলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:

📞 জরুরি যোগাযোগ: 01869129712
📱 WhatsApp (Emergency): 01723858630

পরিবারের আহ্বান, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে সবাই যেন খোঁজে সহযোগিতা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ