দক্ষিণ জেলা বিএনপি নেতার মিছিলে জয় বাংলা স্লোগান, এলাকায় তোলপাড়!


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সেলিম চৌধুরী
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:-



গত ৫ আগস্ট ছিল ছাত্র-জনতার জন্য এক ঐতিহাসিক দিবস। এক বছর পুর্তি উপলক্ষে বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্নভাবে দিবসটি পালিত হয়। তবে ব্যতিক্রম ঘটনা ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায়। দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। এ মিছিল থেকে জয় বাংলা শ্লোগান শুনা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে। 

জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে  দেশে গণঅভ্যুত্থান হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।  ওইদিন সাতকানিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলা হলে অসংখ্য নেতাকর্মী হতাহত হয়। এক বছরপুর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলা বিএনপির উদ্যাগে বিজয় মিছিল বের করা হয়। এই বিজয় মিছিলে জয় বাংলা শ্লোগানের শব্দ শুনা যায়। 

চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপির সম্ভাব্যপ্রার্থী শফিকুল ইসলাম রাহি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ৫ আগস্ট ঐতিহাসিক দিবসে জয় বাংলা শ্লোগান দিয়ে তথাকথিত বিএনপি নেতা রাজিব চৌধুরী যে কাজ করেছে তা খুবই দু:খজনক। রাজিব চৌধুরী দক্ষিণ জেলা বিএনপির ২৯নং সদস্য।  সুবিধাবাদী এমন নেতা তৃণমূলের কোন কাজে আসবে না। বরঞ্চ দলের জন্য ক্ষতিকর। তবে জয় বাংলা শ্লোগানের বিষয়ে জানতে চাইলে রাজিব চৌধুরী বলেন, তার মিছিল এই ধরনের কোন শ্লোগান ছিল না। তার প্রতিপক্ষ শফিকুল ইসলাম রাহি ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি তিনি সুপার এডিট উল্লেখ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ