চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


চাঁপাইনবাবগঞ্জে “খেলাধুলায় বাঁচে বল, মাদক ছেড়ে খেলতে চল”— এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলায়মান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এ.কে.এম. ওয়াহিদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জাকির মুন্সি, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন এবং জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।

জানা যায়, জেলার ৫টি উপজেলা দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

টুর্নামেন্ট চলাকালীন সময়জুড়ে মাদকবিরোধী বার্তা প্রচার, পোস্টার প্রদর্শনী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ