জীবননগরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে পিটিয়ে জখম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ মুনাইম হোসেন,
জীবননগর প্রতিনিধি:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কন্দপপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লুৎফুন্নেছা (৬৫) নামের এক নারীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন একই গ্রামের মুরাদ হোসেন, জহির উদ্দিন ও ইরাদ হোসেন। বর্তমানে আহত লুৎফুন্নেছা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে।
আহত লুৎফুন্নেছা কাঁদতে কাঁদতে জানান,কিছু দিন আগে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। রবিবার রাত ৮টার দিকে ৩-৪ জন আমার বাড়ির বারান্দায় এসে লাঠি ও রড দিয়ে আমাকে মারতে শুরু করে। একপর্যায়ে ঘরে ঢুকে এলোপাতাড়ি পেটাতে থাকে। রড দিয়ে মাথায় আঘাত করলে আমার কপাল ফেটে যায়। বুকে, পিঠে ও পেটে লাথি ও ঘুষি মারে। পরে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে আমার ছেলে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত নারীর বড় ছেলে জানান,
আমি অন্য পাড়ায় থাকি। হঠাৎ শুনতে পাই মুরাদ, জহির ও ইরাদ আমার মাকে মারধর করছে। দ্রুত এসে তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় আমি লিখিত অভিযোগ প্রস্তুত করেছি, তবে এখনো থানায় জমা দিইনি।
আপনার মতামত লিখুন :