শ্যামনগরের চুনকুড়ী নদীর বাধে ফাটল, আতঙ্কিত ২০টি গ্রামের মানুষ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শ্যামনগরের চুনকুড়ী নদীর বাধে ফাটল, আতঙ্কিত ২০টি গ্রামের মানুষ।
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন নদী চুনাকুড়ী বাধের প্রায় ৪০ মিটার ব্যাপী ভয়াবহ ফাটল ধরেছে। যেকোন সময় জোয়ারের পানিতে ভেঙ্গে গেলে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
গত ২৬ এপ্রিল সুন্দরবন সংলগ্ন চুনাকুড়ী নদীর বাধে ৪০ মিটার পরিমান ফাটল ধরেছে। যে কারণে আতঙ্কিত হয়ে পড়েছে বাধ সংলগ্ন বসতীরা। যে কোন বড় জোয়ারে বাধ ভেঙ্গে যেতে পারে তাতে মুন্সীগঞ্জ, হরিনগর, যতিন্দ্রনগর, ছোট ভেটখালী, পার্শেমারী, ভেটখালী, হেতেলখালী সহ ২০ গ্রাম প্লাবিত হতে পারে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রিন্স রেজা, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ। ভাঙ্গন রোধে নির্বাহী অফিসার পাউবো কর্মকর্তাদের সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় জনসাধারন ফাটল স্থানে সেচ্ছাশ্রমের ভিত্তিতে বাধ মেরামতের কাজ করছেন। পাউবো কর্মকর্তারা জিওব্যাগ ফেলে ফাটল স্থান মেরামতের কাজ করছেন। বাধ সংলগ্ন গ্রামবাসীরা আতঙ্কে অন্যত্র সরে যাচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচছন্ন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি জানান, বাধ মেরামতের সব ব্যবস্থা দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :