ফরিদপুরে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরেও নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা সমবায় অফিসার মোঃ জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপনিবন্ধন) খোন্দকার মনিরুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন শতনীড় মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন, একতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান লাল্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সম্ভব। আলোচনা শেষে শ্রেষ্ঠ পাঁচজন সমবায়ীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


 নিরঞ্জন মিত্র (নিরু),
 ফরিদপুর জেলা প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ