শেরপুর জেলার পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

এসডি সোহেল রানা 
স্টাফ রিপোর্টার,শেরপুরঃ



শেরপুর জেলা পুলিশের উদ্যাগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে জুলাই ২০২৫ খ্রিঃ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ৮ ঘটিকায় কিট প্যারেড অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মিজানুর রহমান ভূঁঞা। 

অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কিট প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন ও উপস্থিত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন, সততা ও পেশাদারিত্বের সহিত দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
  
উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শেরপুর পুলিশ লাইন্সের আরআই  ইসরাফিল হোসেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ