কাহারোলে প্রতিবন্ধী ইয়ুথ ক্লাব গঠন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সুকুমার রায়
কাহারোল প্রতিনিধি,দিনাজপুরঃ-



দিনাজপুরের কাহারোলে প্রতিবন্ধী ইয়ুথ ক্লাব গঠন।দিনাজপুরের কাহারোলে লিলিয়ান ফন্ডস এর আর্থিক সহযোগিতায় সিডিডি কতৃক সার্বিক তত্বাবধানে দীপশিখা সংস্থা দিনাজপুরের আয়োজনে  ২৪ আগস্ট ২০২৫ ইং  রবিবার কাহারোল উপজেলার ৪ নং তাড়গাও ইউনিয়নের বগদৈর উচ্চ বিদ্যালয় হল রুমে, ৪ নং তাড়গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ারুজ্জান এর সভাপতিত্বে ইয়ুথ ক্লাব গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন,সিডিডি ঢাকা এর প্রতিনিধি রাখি বড়ুয়া। 

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দীপশিখা দিনাজপুর এর এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ, সিবিআর অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। এ সময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য গন, প্রতিবন্ধী যুবক দের অভিভাবক ও স্হানীয় 
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট ইয়ুথ ক্লাবের একটি কমিটি গঠন হয়। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ