পীরগঞ্জে ফুয়েল কার্ড জালিয়াতি, সরকারি চাকুরিজীবী-শিক্ষকসহ ২৮ জনের কার্ড বাতিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

পীরগঞ্জে ফুয়েল কার্ড জালিয়াতি, সরকারি চাকুরিজীবী-শিক্ষকসহ ২৮ জনের কার্ড বাতিল
_________________________________


একই নামে একাধিক বিশেষ জ্বালানী কার্ড নেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৮ জনের কার্ড বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এসব কার্ড বাতিল করেন।

সহকারী কমিশনার এন এম ইশফাকুল কবীর জানান, সরকারী নির্দশনা অনুযায়ী ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন পেতে বৈধ কাগজ পত্র ধারী মোটরসাইকেল মালিকদের উপজেলা পরিষদ, থানা এবং পৌরসভা কার্যালয় থেকে বিশেষ জ¦ালানী কার্ড ইস্যু করা হয়। এ সময় একই ব্যক্তি কৌশলে বিভিন্ন স্থান থেকে একাধিক কার্ড সংগ্রহ করেন। বিষয়টি ধরা পরার পর শনিবার তাদের উপজেলা পরিষদ সভা কক্ষে ডেকে নিয়ে কার্ড জব্দ করে তা বাতিল করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, একই ব্যক্তি কৌশলে একাধিক ফুয়েল কার্ড সংগ্রহ করেন। এটা নির্দেশনা পরিপন্থী। প্রাথমিক ভাবে তাদের কার্ড বাতিল করা হয়েছে। তারা আর কোন ফুয়েল কার্ড পাবেন না। পরবতীতে এমনটা করা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি  


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ