নড়াইলের কালিয়ায় বাড়ির ডোবায় ভেসে ছিল দুই ভাইয়ের লাশ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



নড়াইলের কালিয়ায় বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে রাহাত শেখ (২২ মাস) ও রেহান শেখ (২১ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা সম্পর্কে আপন চাচাতো ভাই, বুধবার (৪ জুন) সকাল দশটার দিকে উপজেলার আটলিয়া গ্রামে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, 

নিহত শিশুরা হলো উপজেলার আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখ এর ছেলে রাহাত শেখ এবং শিমুলের ছোট ভাই রিয়াজ শেখ এর ছেলে রেহান শেখ, 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে খাওয়া-দাওয়া শেষে শিশু দুজনের মা ও চাচী গৃহস্থলী কাজে ব্যস্ত ছিলেন, এসময় তারা বাড়ির উঠানে খেলছিল, কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন, খোঁজাখুঁজি একপর্যায়ে দশটার দিকে বাড়ির দক্ষিণ পাশে উঠানের সাথেই লাগোয়া ডোবার পানিতে তাদের পড়ে থাকতে দেখেন, পরে উদ্ধার করে তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন, 

নিহতদের দাদা শফিক শেখ কাঁদতে কাঁদতে বলেন, সকাল ৯ টার পর আমি বাড়ি থেকে বের হয়েছি, দশটার দিকে এক প্রতিবেশী ফোন দিয়ে জানায় দ্রুত বাড়ি আসো, এসে দেখি আমার দুই ভাই পানিতে ডুবে মারা গেছে, আমার ঘর খালি হয়ে গেল, 

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ