মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক প্রদীপ কুমার সূত্রধর এবং নাজির-কাম-ক্যাশিয়ার মোঃ সজীব পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে একটি আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
"ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ডিজিটাল খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন আধুনিক সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে। দালালমুক্ত ও ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।"
আপনার মতামত লিখুন :