ব্যস্ত সময় পার করলে ড. খন্দকার মারুফ হোসেন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ নাজিম উদ্দিন,মেঘনা (কুমিল্লা):
কুমিল্লা মেঘনায় বিভিন্ন স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে সারাদিন ব্যস্ত সময় পার করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০.টায় লুটেরচর মফিজুল ইসলাম (দুধ মিয়া) উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথা বলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সহকারী শিক্ষক এম এইচ মাহিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও নৈতিকতার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১১টায় মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাইস্কুলে এবং দুপুর ১টায় মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ে পৃথক বিদায় অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য দেন।
দুপুরে মুগারচরে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত সরকারের দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে বিকাল ৩টায় মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামে মুগারচর-লক্ষণখোলা খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। উক্ত খাল খনন কর্মসূচির সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজী, দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম-আহ্বায়ক এম এম মিজানুর রহমান, উপদেষ্টা সালাউদ্দিন সরকার, সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক শাহীন, যুগ্ম-আহ্বায়ক আবু ইউসুফ নয়ন, সলিমুল্লাহ মোহাম্মদ ও জয়নাল আবেদীন সরকার, ডা. এম এ কাইয়ুম, দিলারা শিরিন, প্রফেসর শহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান দ্বীপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের আইন সম্পাদক এডভোকেট মোঃ হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন এবং লুটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক হাউদ, লুটেরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম গাফফার, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব মোঃ জাকির মাহমুদ, মোঃ স্বপন মিয়া, বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাফুজ ইসলাম, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম খাঁন, মারুফ হাউদ, বাহাউদ্দিন হাউদ।
আপনার মতামত লিখুন :