আজ থেকে পটিয়া আমির ভান্ডার দরবারে গাউছিয়া আমির মঞ্জিলে ১১দিনব্যাপী মাহফিল শুরু হচ্ছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আজ থেকে পটিয়া আমির ভান্ডার দরবারে গাউছিয়া আমির মঞ্জিলে ১১দিনব্যাপী মাহফিল শুরু হচ্ছে
__________________________________
চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার দরবার শরিফে গাউছিয়া আমির মঞ্জিলে আঞ্জুমানে আশেকানে পেয়ারু শাহ আমির ভান্ডারী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উদ্যেগে গাউছে ছমদানী, মাহবুবে ইয়াজদানী, মোজাদ্দেদে জমান, হাজত রওয়া, মুশকিল কোশা হজরত গাউছুল আযম আবদুল কাদের জিলানী ওরশ উপলক্ষে ২২ শে সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১১ দিনব্যাপী আজিমুশশান জশনে ছরকার গাউছুল আযম মাহফিল অনুষ্ঠিত হইবে। প্রতিদিন বাদে মাগরিব থেকে মাহফিল শুরু হবে রাত ১২ টার মধ্যে শেষ হবে। উক্ত মাহফিল সফল করার ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় আলহাজ্ব শাহছুফী সৈয়দ পেয়ারু মোস্তফা শাহ আমেরীর সভাপতিত্বে, মোস্তাক আহমদ এর পরিচালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শাহসুফি সৈয়দ মাসুদ উজ্জমান আমিরী,আল্লামা শাহসুফি সৈয়দ নেওয়াজ উজ্জমান আমিরী, মুফতি শাহজাদা সৈয়দ দৌলত উজ্জমান আমিরী, মুফতি মুহাম্মদ বখতিয়ার হামিদ আল কাদেরী, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, মুহাম্মদ মকসুদ ,মুহাম্মদ মাওলানা আমিরুদ্দীন নয়ন, মুহাম্মদ ভোলা সওদাগর মুহাম্মদ আবুল কালাম,মুহাম্মদ মনির, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ ফরহাদ উদ্দীন,মুহাম্মদ সায়েম, মুহাম্মদ আনোয়ার প্রমুখ। উক্ত গাউছে আযম মাহফিল ভক্ত বৃন্দকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
আপনার মতামত লিখুন :