অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
________________________
বন্দরনগরী চট্টগ্রামে গুলি করে একের পর এক হত্যার ঘটনায় এবার আগ্নেয়স্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) থেকে ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
আজ মঙ্গলবার দুপুরে ওয়ারল্যাস সেটে সিএমপির সব সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক মৌখিক আদেশে তিনি টহল ও থানা পুলিশকে একযোগে তিনি এ নির্দেশনা দেন। দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফায় তিনি একই নির্দেশনা দেন বলে নিশ্চিত করেছে সিএমপির একাধিক সূত্র।
আপনার মতামত লিখুন :