শ্যামনগর জামায়াত ইসলাম মনোনীত গাজী নজরুল ইসলামের গণসংযোগ ও পথসভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শ্যামনগর জামায়াত ইসলাম মনোনীত গাজী নজরুল ইসলামের গণসংযোগ ও পথসভা
___________________________


সাতক্ষীরা শ্যামনগর আগামী  সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীর প্রচার-প্রচারণা চলমান।

বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রতিীয়মান, গতকাল ৭ই ডিসেম্বর সাতক্ষীরা শ্যামনগর জনপদে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী, অতীতের আস্থাভাজন পরীক্ষিত বন্ধু,দাড়িপাল্লা প্রতীকের নন্দিত জননেতা গাজী নজরুল ইসলাম সহ অতিথিবৃন্দ গ্যারেজ মসজিদে আসরের নামাজ করেন।পরবর্তীতে পার্শ্ববর্তী গ্যারেজ বাজার সংলগ্ন সংক্ষিপ্ত পথসভা লিফলেট বিতরণ ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।অতীত সরকারের নানান অপকর্ম তুলে ধরার সহ জোট সরকারের সময় বাংলাদেশ ইসলামির দুইজন মন্ত্রী সফলতার পরিচয় দিয়েছেন। 

প্রধান অতিথির বক্তৃতায় গাজী নজরুল ইসলাম বলেন,এ পর্যন্ত আমার নামে 80 টি মিথ্যা মামলা দেয়া হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক হেয় প্রতিপন্ন করা মাত্র। হাজারো জুলুম অত্যাচার সহ্য করেও
আমি শ্যামনগরের মাটি ও মানুষকে ছেড়ে কোথাও যায়নি। ঢাকা শহরে আমার ফ্ল্যাট নাই, ব্যাংক ব্যালেন্স নাই।জনগণই আমার শক্তি আমার ভালোবাসা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুর রহমান আমির জামায়াত ইসলাম শ্যামনগর উপজেলা শাখা। মাওলানা মঈন উদ্দিন মাহমুদ, মাওলানা হারুনুর রশিদ আমীর বুড়িগোয়ালিনী ইউনিয়ন।

দূরদর্শী বাস্তববাদী বক্তৃতা প্রদান করেন,উপকূলীয় জনগোষ্ঠীর প্রাণের মানুষ নন্দিত চেয়ারম্যান, আলহাজ্ব নজরুল ইসলাম। সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের একক প্রচেষ্টায় প্রায় শতাধিক মোটরসাইকেল রেলি ও পথসভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক 
বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামাযাত ইসলাম।
পরবর্তীতে  আরপাঙ্গাসিয়া, দীপায়ন পূজা মন্ডপ ও নীলডুমুর খেয়াঘাট চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।সর্বোপরি আল্লাহর আইন বাস্তবায়ন করতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন নেতা কর্মী সহ সাধারণ জনতা।


এম মনিরুল ইসলাম 
 সাতক্ষীরা প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ