বেঁচে থাকো ওসমান হাদি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বেঁচে থাকো ওসমান হাদি
 মোঃ সফিউল্লাহ
______________________________________

 হে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি!
 তুমি পশ্চিম দিগন্তে লাল রক্তিম সূর্য 
 তুমি ফিরে এসো,
 "বাংলার মায়ের কোলে" তুমি বাঁচো, 
বাঁচাও বাংলার গদি।
 তুমি স্বৈরা পতিত শাসকের বিরুদ্ধে
 ধরিয়েছো কম্পন!
 তুমি প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন!

 তুমি মানে গণতন্ত্র,তুমি মানে জনগণের মন্ত্র।   
 তুমি উড়িয়েছো বাংলায় নতুন 
বিজয়ের নিশান, 
তুমি গেয়েছো জুলাই বিপ্লবের জয় গান, 
তোমাকে কে করবে হরণ,ঘটাবে তাজা মরণ!
 বাংলার আঠারো কোটি জনগণ, 
তোমায় করছে স্মরণ!
 
তুমি হারলে সবাই হারবে,
তুমি জিতলে এদেশ জিতবে!
ইসলামী দাওয়াত, ইসলামী হুকুমাত
আবার ঘরে আসবে ফিরে।
তোমার জন্য জুলাই বিপ্লবী বীর 
রাস্তায়-রাস্তায় রন্ধ্রে-রন্ধ্রে।
তোমার জন্যই "আল্লাহু আকবার ধ্বনি "
সবার কন্ঠে ছন্দে ছন্দে।
তোমাকে যে হত্যা করতে ছুড়েছে গুলি` 
তার হাত কেন কম্পন ধরেনি থরথরে।
 তোমার জন্য কাঁদছে এ ধরণী, 
সব ধর্মের লোক প্রার্থনায় বারেবারে।


প্রচার ও প্রকাশনায় 
কণ্ঠস্বর প্রকাশন 
ঢাকা বাংলাদেশ 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ