ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টির উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবি মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বিসিআইসি সভাপতিমো: আশফাকুজ্জামান খান রনি।
কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষকদের আয় বৃদ্ধি নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমেই কৃষির টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরা হয়। এর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সবশেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রান্তিক পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :