কমলাপুরে চলন্ত রিকশায় ছিনতাইয়ের চেষ্টা, রিকশাচালকের সাহসী প্রতিরোধ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার মোঃ সেলিম সাজ্জাদ ময়মনসিংহ জেলাঃ

ঢাকার কমলাপুরে রেলওয়ে ফুটওভার ব্রিজের সামনে আজ (সোমবার) দুপুরে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে রিকশাচালকের সাহসী ভূমিকার কারণে তা ব্যর্থ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত রিকশায় থাকা নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রিকশাচালক সঙ্গে সঙ্গে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। তবে ছিনতাইকারীর সঙ্গে থাকা আরও দুই সহযোগী পরিস্থিতি সামলাতে রিকশাচালককে ব্লেড দিয়ে আঘাত করার চেষ্টা করেন।

এতে ভয় না পেয়ে রিকশাচালক পাশের রাস্তা থেকে একটি ইট তুলে নিয়ে তাদের একজনকে সজোরে আঘাত করেন। অপ্রত্যাশিত এই প্রতিরোধের মুখে পড়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আশপাশের লোকজন দ্রুত তাদের ধরে ফেলে এবং কিছুক্ষণ মারধরের পর ছেড়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছিনতাইকারীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের চেহারা অস্পষ্ট করে রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এলাকায় কিশোর অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে, যা রোধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ