নলছিটিতে প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আমির হোসেনঃ



নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই স্লোগানকে সামনে রেখে (২৮ মে) বুধবার নলছিটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম। সভায় নতুন আবেদনের যাচাই-বাছাই ও আগত অভিযোগসমূহের শুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন আবেদনপত্র ও অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নির্ধারণে স্বচ্ছ ও মানবিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পলাশ বলেন “প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোন ধরণের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত এই সভায় অনান্যদের মধ্য স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা অফিসার, প্রতিবন্ধী ব্যক্তিরা ও তাদের অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ