এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বাংলাদেশ সরকারের এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত আছেন। আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনস্বার্থে তাঁর আন্তরিক ভূমিকার কারণে সহকর্মীদের মধ্যে তিনি বিশেষ সুনাম অর্জন করেছেন।

আইন পেশার পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত আছেন। এডভোকেট ফারুক হোসেন তপাদার বর্তমানে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়াকিং ক্লাবের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি সারাদেশে স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনধারার প্রচারে কাজ করে আসছে।

এছাড়া তিনি নিজ উপজেলা ও আশপাশের এলাকায় শিক্ষা, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন।

এডভোকেট ফারুক হোসেন তপাদারের এই নিয়োগে তাঁর নিজ উপজেলা ও এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলো তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ