শহীদ সোহাগের কবর যিয়ারত করেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ছাদিকুর রহমান স্বাধীন খাঁন
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
জামালগঞ্জ উপজেলার বাসিন্দা শহীদ সোহাগ ২৪ শের বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা বাড্ডা থানার সামনে শহীদ হন। শহীদের বাড়ির পাশেই শহীদের করব।
আজ ০৬-০৭-২৫ রোজ রবিবার বিকালের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ও যুব শক্তি ( এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক ইমন দ্দোজা আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামালগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে শহীদ সোহাগের কবর যিয়ারত করেন। মোনাজাত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালগঞ্জ উপজেলার সম্মুখের সারির সহযোদ্ধা হাফিজ আরিফুল ইসলাম সরকার । করব যিয়ারতের পর শহীদ সোহাগের পরিবারের খুঁজ খবর নেন।
ইমন দোজ্জা আহমেদ বলেন আমরা ২৪ শের যোদ্ধা আমরা ভাই শহীদ হয়েছে এই দেশের জন্য, আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনার এক ছেলে চলে গেছে কিন্তু লক্ষ লক্ষ ছেলে আছে জীবিত ইনশাআল্লাহ আমরা সব সময় আপনাদের পাশে আছি।
ছাত্র নেতা হাসান আল মাছুম বলেন ৫ তারিখের পর থেকে আমাদের ভাই শহীদ সোহাগের পরিবারের সাথে আমরা আছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।
এই সময় উপস্থিত ছিলেন.. ছাত্র নেতা হাসান আল মাছুম, মাছুম আহমেদ, জুলাই মঞ্চ সুনামগঞ্জ এর জনসংযোগ প্রতিনিধি হাফেজ আরিফুল ইসলাম সরকার,প্রতিনিধি সম্পাদক সাব্বির রহমান আরিফ,প্রতিনিধিবৃন্দের সদস্য পারভেজ মোশারফ জিহাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সুনামগঞ্জ জেলার সংগঠক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব, জিসান আহমদ রাহি, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মুহিত,যুগ্ম আহ্বায়ক জিহান জুবায়ের, সংগঠক আলী ইমরান,সদস্য রাব্বি আহমেদ,আশরাফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :