খুলনা ফুলতলা থানা, চোর মাদক সহ,সকল অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনা



দীর্ঘদিন পর ফুলতলা থানাতে মানবিক পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) জিল্লাল হোসেনের আগমন, তার দায়িত্ববোধ এবং অন্যান্য ভূমিকা মনে রাখার মত, বাংলাদেশের প্রত্যেকটি থানাতে, (ওসি) জিল্লালের মত একটি অফিসার ইনচার্জ প্রয়োজন মনে করেন ফুলতলা বাসি, তার কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা ও মানবিকতা গুণাবলীর কারণেই তিনি মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন।

তিনি মাদক কারবারি চোর সিন্ডিকেটের সহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার, এবং ন্যায়ের প্রতীক, ঘুষ বাণিজ্যকে তিনি অবহেলা করেন, বাংলাদেশের সংকট মুহূর্তে (ওসি) জিল্লালের মত প্রত্যেক থানায় একটি করে (ওসির) প্রয়োজন, রাত ২/৩ সময়ও তাকে টহল গাড়িতে পাওয়া যায়, অসুস্থ অবস্থায় তাকে দেখে, প্রশ্ন করলাম আপনি খুবই অসুস্থ আপনার রেস্টের প্রয়োজন।

তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, অসুস্থতার থেকেও বড় দায়িত্ব আমার ডিউটি ও অপরাধী শনাক্ত করা, ফুলতলা থানার সামনে একটি বয়স্ক মহিলা, নোংরা কাপড়-চোপড় পরিহিত অবস্থায় (ওসি) জিল্লাল রহমানের কাছে একটি অভিযোগ দিল, ওসি জিল্লাল রহমান, তাকে মা ডেকে বললেন মাথায় হাত বুলিয়ে বললেন, ডিউটি অফিসার কে ডেকে, উনার একটি অভিযোগ নেন, ওনার সমস্যাটি এখনই সমাধান করতে হবে, আমি এখনই সমাধান করার চেষ্টা করব, সাধারণ মানুষ, প্রশাসনের কাছে এমন কিছুই তো আশা করে, যে কেউ যখন তখন উনার সঙ্গে দেখা করে কথা বলতে পারেন, উনার দক্ষতা ফুলতলাতে রাজনীতির ময়দানে ও দেখা গিয়েছে, ফুলতলাতে বড় সমাবেশ একই মঞ্চে দুই দলকে নিরাপত্তার চাদরে ঢেকে সমাপ্ত করিয়েছেন।

উনি নিজের বেতনের টাকা দিয়ে বেকার ছেলেদের ইজিবাইক কিনে দিয়েছেন এমনও অনেক দৃষ্টান্ত চোখে পড়েছে, এবং অনেক অপরাধীকে ভালো হবার সুযোগ করে দিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ