নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৩ নভেম্বর


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আশরাফুল হক বাবু 
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের সময়সূচি প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ ও ৬ নভেম্বর ভোটার তালিকা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ এবং ৯ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

পরদিন ১০ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিনে আপত্তি নিষ্পত্তি, প্রতীক বরাদ্দ, প্রার্থিতা প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম সম্পন্ন করা হবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশেষ আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি অনুযায়ী, নির্বাচনকে কেন্দ্র করে দেয়াল লিখা, পোস্টার ও ব্যানার ব্যবহার, সভা-সমাবেশ এবং মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ব্যবসায়ী, প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ