শিবপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শিবপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
________________________________
নরসিংদীর শিবপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মোঃ আব্দুল্লাহ (১২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর থার্মেক্স গ্রুপের ময়লাপানি সোধনাগার থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত মোঃ আব্দুল্লাহ পলাশ থানার সেকান্দরদী গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সেকান্দরদী মধ্যপাড়া উম্মুল হাফিজিয়া মাদ্রাসায় হেফ্জ বিভাগে পড়াশোনা করতো।
জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল ১০ টার দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এরপর পলাশ থানায় ভিকটিমের মা মোসাঃ পারুল বেগম গত ১ ডিসেম্বর একটি জিডি করেন। যার নম্বর ২৮।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ভাসমান লাশ দেখতে পেয়ে থার্মেক্স গ্রুপের কর্মরত সিকিউরিটি গার্ড মোঃ আবদুল আউয়াল কর্তৃপক্ষকে সংবাদ দেয়। পরবর্তীতে সাড়ে ১১ দিকে নিহত আব্দুল্লাহ স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাব্বি সরকার শিবপুর প্রতিনিধি
আপনার মতামত লিখুন :