সুনামগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কেজাউড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচার প্রতিবাদ করায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাবিবুল বাশার বশিরকে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুধু মারধরই নয়, ভুক্তভোগীর বসতবাড়িতে হামলা ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

​এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল বাশার বশির বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সেবীরা বশিরের বাসার সামনে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন করে আসছিল। আবাসিক এলাকায় এমন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় মাদক চক্রটি তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

​এরই ধারাবাহিকতায়, গত সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় পশ্চিম সুলতানপুরের মৃত লিয়াকত আলীর ছেলে ও যুবলীগ নেতা নূর হাসান (৩২) এবং আঞ্জব আলীর ছেলে আমিনুর (৩৫) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন সহযোগী কেজাউড়া এলাকায় বশিরের বাসার সামনে মাদক সেবন ও কেনাবেচা করতে আসে। বশির তাদের সরে যেতে বললে মাদক চক্রটি লাঠিসোঁটা ও ছুরি নিয়ে তার ওপর চড়াও হয়।

​হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় বশিরের চিৎকারে আশপাশের লোকজন এবং সাক্ষী কুতুব উদ্দিন ও তৌহিদুল ইসলাম নিমেস এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় অভিযুক্তরা বশিরের বাড়িতে হামলা চালানো ও তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন।

​এ বিষয়ে ভুক্তভোগী মো. হাবিবুল বাশার বশির বলেন, "এলাকার পরিবেশ রক্ষা করতে গিয়ে আমি আজ নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি। মাদক কারবারিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।"

​আবাসিক এলাকায় এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

​এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ