পুবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে ঝিকরগাছা বাজারে সচেতনতামূলক কার্যক্রম


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

নগদ অর্থের পরিবর্তে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে যশোরের ঝিকরগাছা বাজারে পুবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, মোবাইল ও কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ পরিশোধ, নিরাপদ লেনদেন এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন আমানত, ঋণ ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কেও অবহিত করা হয়।

১৭ আগস্ট (সোমবার)  সকাল ১১টায় ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদ রোডে কার্যক্রমের উদ্বোধন করেন,  পূবালী ব্যাংক (পিএলসির) সহকারি ব্যবস্থাপক ও  যশোর শাখা প্রধান মো ফরিদ আহমেদ। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পূবালী  ব্যাংক (পি.এল.সি,) ঝিকারগাছা উপ-শাখা ব্যবস্থাপক মো. খান এমরান হোসেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঝিকরগাছা বাজারের ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ক্যাম্পেইনে পুবালী ব্যাংক পিএলসি’র ঝিকরগাছা শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঝিকরগাছা বাজারে ডিজিটাল লেনদেন আরও বৃদ্ধি পাবে এবং নগদ অর্থ বহনের ঝুঁকি কমে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ