ভারতীয় নাগরিকের লাশ দেখতে পেলেন বাংলাদেশী আত্মীয়স্বজন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির মানবিক উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখতে পেলেন বাংলাদেশী আত্মীয়স্বজন
_____________________________



চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশে বসবাসকারী আত্মীয়স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে তারা।

গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দু’চতরদিঘি গ্রামের বাসিন্দা কাসিম উদ্দিনের স্ত্রী ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার ভাই আতাউর রহমান (৬০) ও পরিবারের অন্যান্য সদস্যরা বোনের লাশ শেষবারের মতো দেখার জন্য ৫৯ বিজিবির কাছে আবেদন জানান।

পরবর্তীতে বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফ-এর সাথে যোগাযোগ করে। দু’পক্ষের সমন্বয়ে গতকাল ৫ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত কিরণগঞ্জ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে আন্তর্জাতিক শূন্য লাইনে লাশ দেখার ব্যবস্থা করা হয়।

লাশ দেখে মৃতার বাংলাদেশী স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মতো প্রিয়জনকে দেখার সুযোগ পাওয়ায় ৫৯ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন—
“বিজিবি অত্যন্ত মানবিক এবং মানবিক কাজে সব সময় সহানুভূতিশীল। সকল মানবিক দায়িত্ব আমরা মৌলিক কর্তব্য হিসেবে পালন করে থাকি।


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ