হে মাহে রমজান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
কবিতা
হে মাহে রমজান
মোঃ সফিউল্লাহ
হে মাহে রমজান!
তুমি শ্রেষ্ঠ মাস হিসেবে আবির্ভূত হয়েছো
যুগ যুগ ধরে,
পবিত্রতা,আত্ম -সংযম,প্রভুর ধ্যানে মুসলিমদের শির মাথানত করে।
তুমি এসেছো --
রহমত,মাগফিরাত ও দোযখের অগ্নির নাজাতের পয়গাম নিয়ে,
তোমার পবিত্রতা বৃদ্ধি পেয়েছে
হেরা গুহায় পবিত্র কুরআনের শাশ্বত বাণী নাজিল হয়ে।
তুমি পেয়েছো ---
এ ধরাতলে শ্রেষ্ঠ পবিত্র রজনী শবে কদর,
এ মাস মহিমান্বিত হয়েছে ---
সহস্র মাস হতে উত্তম,আসছে মুসলিম
উম্মায় প্রতি বছর।
প্রভুর ভয়ে দিনে পানাহার হতে বিরত থেকে মুসলিম নর-নারী করে আত্ম সংযম প্রদর্শন,
ইহার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন
রোজা পালনকারীর সাথে
তিনি করবেন দর্শন।
তুমি এসেছো বলে --
যাকাত- ফিতরা,দান-সদকায় ধনী গরিবের মধ্যে কমেছে দরিদ্রের ব্যবধান,
বিশ্ব মঞ্জিলে বাইতুল মাল হতে যাকাত বন্টনে ইসলাম ধর্মের বেড়েছে সম্মান।
আপনার মতামত লিখুন :