ওয়ার্ল্ড ভিশন কীর্তক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ওয়ার্ল্ড ভিশন কীর্তক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
________________________________


ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ মাঠে (৯ মার্চ ২০২৬) সোমবার ওয়ার্ল্ড ভিশন কীর্তক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে ছিলেন, জনি এস পমেজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন, মোঃ বিল্লাল হোসেন, বিডিসি সভাপতি ও আহ্বায়ক নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ইউপি সদস্য মাহাবুব আলম মেম্বার।

উক্ত বিতর্ক প্রতিযোগিতা-২০২৬  অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন,"অর্থনৈতিক দুরবস্থাই বাল্যবিবাহ ও শিশু শ্রমের মূল কারণ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। অর্থনৈতিক দুরবস্থাই কারণে শিশুদের কে বাল্যবিবাহ দেওয়া ও শিশু শ্রম থেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই ঐক্যভাবে অবস্থান নিয়া তা প্রতিরোধ করতে হবে। শিশুদের মুখে থাকবে হাসি আনন্দ।  অর্থনৈতিক দুরবস্থাই কারনেই এই সুন্দর শিশুরা নানা ভাবে তাদের সুন্দর জীবন থেকে পিছিয়ে পরে যাচ্ছে। আজকের এই শিশুই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ।

এছাড়াও উক্ত বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, প্রলয় দীপ্ত দেবনাথ, উম্মে নুসরাত নাফিয়া।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, নান্দাইল উপজেলা কিশোর কিশোরী বৃন্দ।


হুমায়ুন কবির।
নান্দাইল উপজেলা প্রতিনিধি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ