হাওর ও নদী রক্ষা আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: 
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সংরক্ষণ এবং নদ-নদী রক্ষার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জামালগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় সাচনা বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে খন্দকার ইনসান আহমেদ মনিরকে সভাপতি এবং ছাদিকুর রহমান স্বাধীন খাঁনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী এবং সদস্য মুন্না চৌধুরী।

হাওরাঞ্চলের সংকট ও উন্নয়ন নিয়ে উদ্বেগ

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও সামগ্রিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থ নিশ্চিত করতে সামাজিক আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক, পরিবেশপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি

সভাপতি: খন্দকার ইনসান আহমেদ মনির।

সাধারণ সম্পাদক: ছাদিকুর রহমান স্বাধীন খাঁন।

সহসভাপতি: আরিফুল ইসলাম সরকার, মো. আফাই হোসেন, সেলিম আহমেদ, জসিম উদ্দিন, আবুল হোসেন মোড়ল ও শাহানুর আলম।

যুগ্ম সাধারণ সম্পাদক: সাইদুল মুরছালিন।

সাংগঠনিক সম্পাদক: সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও সুলেমান আফিন্দী জাফরান।

অর্থ সম্পাদক: সাব্বির রহমান আরিফ।

বাঁধ বিষয়ক সম্পাদক: নাফিউদ্দোহা ও মিজান মিয়া।

দপ্তর সম্পাদক: আজাদ মিয়া।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: আবু ইউসুফ নাঈম।

শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: পারভেজ মোশাররফ জিহাদ।

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. শফিকুল ইসলাম।

আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: আজিমুদ্দিন হেলাল।

দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মাইনুদ্দীন।

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: আশরাফ খান।

নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: সাইদুল।

হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: নকুল দাশ।

মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: সাহাঙ্গীর আলম।

নির্বাহী সদস্য: দেলোয়ার জাহান আরিফ, ওয়াসিম আকরাম, কামাল হোসেন, মো. জোবায়ের, রুহুল আমিন, জুয়েল মিয়া, মিছবা তালুকদার, ইয়াছিন আরাফাত, শাহা আলম, মোশাহিদ মিয়া ও আপন মিয়া।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ