ঠাকুরগাঁও পীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আসাদুজ্জামান 
​ পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
​উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তারা। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,  কর্মকর্তা-কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, "ঠাকুরগাঁও জেলার মধ্যে পীরগঞ্জ কৃষিসমৃদ্ধ একটি অঞ্চল। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে সরকার এই বিশেষ প্রণোদনা দিচ্ছে। উন্নত মানের বীজ ও সঠিক পরিমাণ সার ব্যবহারের মাধ্যমে কৃষকেরা যেন আশানুরূপ ফলন পেতে পারেন, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।"

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই সহায়তার আওতায় আনা হয়েছে। প্রত্যেক কৃষককে তাদের চাষযোগ্য জমির পরিমাপ অনুযাযী পাঁচ কেজি ধান বীজ রাসায়নিক সার ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার দেওয়া হয়।

​উপকরণ নিতে আসা উপজেলার কয়েকজন প্রান্তিক চাষি আনন্দ প্রকাশ করে বলেন, বাজারে এখন বীজ ও সারের দাম চড়া। এমন সময়ে বিনামূল্যে সরকারি সার ও বীজ পাওয়ায় তাদের জন্য চাষাবাদ অনেক সহজ হলো।

​উপজেলা কৃষি কর্মকর্তা জানান,নাজমুল হাসান জানান প্রকৃত কৃষকদের হাতে যেন এই প্রণোদনা পৌঁছায়, তা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তালিকা যাচাই করা হয়েছে। কৃষকেরা যাতে সঠিক নিয়মে চাষাবাদ করতে পারেন, সেজন্য মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ ও তদারকি অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ