দেশে গত ২৪ ঘন্টায় আরো ও ১৫ জনের করোনাভাইরাস সনাক্ত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



দেশের গত ২৪ ঘন্টায় ১৩৪ জনকে পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে,এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জন, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, 

এতে বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন,১৮ জন, এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জন দাঁড়িয়েছে, এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জন, মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট সনাক্তের হার ১৩ দশমিক. ০৫ শতাংশ, আর গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ, ২০২০ সালের ( ৮ মার্চ) দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়,এর ১০ দিন পর ওই বছরের (১৮ মার্চ) দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়, ২০২১ সালে ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪  জন করে মারা যান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ