গফরগাঁওয়ে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ  



ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে।

গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপপরিদর্শক মোর্শেদ আলম এর নেতৃত্বে ক' সার্কেলের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গফরগাঁও এশিয়ান হাইওয়েতে তল্লাশি চালিয়ে 
সুমন(৪০) ও কবির(৪২) নামে দুই জনের কাছ থেকে ৪.৫ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। 

এই বিষয়ে গফরগাঁও থানার ওসি  মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাদেরকে ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ