শেরপুরের নকলায় পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ২১, পৌর এলাকায় আতঙ্ক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ মামুন হোসেন, নকলা (শেরপুর) | 

​শেরপুরের নকলা পৌর শহরে পাগলা কুকুরের আকস্মিক তাণ্ডবে শিশু ও নারীসহ অন্তত ২১ জন মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গৃহপালিত পশুর ওপরও হামলা চালিয়েছে কুকুরগুলো। বুধবার সকালে এ ঘটনা ঘটলে পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে কয়েকটি পাগলা কুকুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অতর্কিতভাবে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুকুরগুলোর আক্রমণ থেকে রক্ষা পায়নি মাঠে বেঁধে রাখা গরু ও ছাগলও।

​খোঁজ নিয়ে জানা যায়, আহতদের মধ্যে ১০ জন পৌর শহরের গ্রীণরোড ও দড়িপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া উত্তর কায়দা গ্রামের আরও ১১ জন কুকুরের হামলার শিকার হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকরা তাদের জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধী টিকা প্রদানসহ প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

​এ ঘটনার পর পৌর শহরজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আত্মরক্ষার্থে স্থানীয় অনেককে লাঠিসোঁটা নিয়ে সতর্ক অবস্থায় চলাচল করতে দেখা গেছে। এলাকাবাসীর অভিযোগ, পৌর শহরে ভবঘুরে ও উন্মুক্ত কুকুরের উপদ্রব দীর্ঘদিনের সমস্যা। বারবার বলার পরেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

​ভুক্তভোগীরা এবং স্থানীয় সচেতন মহল পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দ্রুত পাগলা কুকুরগুলো চিহ্নিত করে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ