উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ক্রিড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে।
রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।
তবে রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিব মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।
এদিকে বিমানবন্দর সূত্রে জানিয়েছে পরবর্তীতে তিনি ম্যাগাজিন টি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন।
প্রসঙ্গত একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১০ ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক) নিয়ম অনুযায়ী, কেবিন ব্যাগেজে গুলির ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন, স্পিনিংয়ের সময় আসিফ মাহমুদের একটি ছোট পাউচের (ব্যাগ) ভেতরে পাওয়া যায়, শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান, ভুলবশত এটি সেখানে রেখে দেওয়া হয়েছিল।
রাগিব আরো ও বলেন, এই ঘটনার পর উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিন টি তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন।
আপনার মতামত লিখুন :