চায়ের দোকানে বজ্রপাত,ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে নারীসহ দুইজনের মৃত্যু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃআসাদুজ্জামান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। রোববার দুপুরে দোকানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সহিরাম, শান্তি রাণীসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই সহিরাম ও শান্তি রাণীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ মর্মান্তিক ঘটনায় কুশারীগাঁও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ