খুলনায় কিশোর গ্য্যং মাদক ছিনতাই চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি সাহেল গ্রেফতার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজির অভিযোগে খুলনার গল্লামারি এলাকা থেকে কিশোর গ্যাং সদস্য সাহেলকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ, বৃহস্পতিবার ( ৩ জুলাই) দুপুরে এক বিশেষ অভিযানে সাহেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহেল সোনাডাঙ্গা গল্লামারী রোডের এম,এ বারি সড়ক এলাকার বাসিন্দা আখতারুজ্জামান বাবুলের ছেলের, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাহেল দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক সেবী ও ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজি এবং অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।

সোনাডাঙ্গা থানার উপ পরিদর্শক (এফআই )মোস্তফা বলেন, সাহেলকে গল্লামারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাজিদকে গুলি করে হত্যা চেষ্টা মামলা, আরামবাগের মিজামকে কুপিয়ে হত্যা চেষ্টা এবং ট্রাক স্ট্যান্ডে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা মতো একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়াও, বাইপাস সড়কের সিটি হোটেলের ম্যানেজারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ও সাহেল জড়িত বলে জানা গেছে।

সেনাবাহিনীর কাছে দাখিল করা অভিযোগপত্র সূত্রে জানা গেছে সাহেল এলাকায় রিক্সাগ্যারেজ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাজ থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করতেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ