দেশবাসীকে পবিত্রঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাপা'র নেতা আমান উল্লা আমান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সেলিম চৌধুরী 
পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:- 



জাতীয় পার্টি (রওশন) এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  ও  চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক বোয়ালখালীর কৃতি জননেতা আমাব উল্লা আমান বোয়ালখালীসহ  সমগ্র  দেশবাসীকে  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন। আমান উল্লা আমান   এক বাণীতে   বলেন, যুগযুগ ধরে  বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন হচ্ছে  ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত।

এ মহান  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। মোহাম্মদ দিদারুল আলম সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন। আমান উল্লা আমান  আগামী জাতীয় সংসদ নির্বাচনে  জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদেরকে  লাঙ্গল মার্কা ভোট ও  দোয়া প্রার্থনা করে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।  


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ