মোঃ মামুন হোসেন,শেরপুর :
শেরপুর জেলায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই টিকাদান কর্মসূচি চলবে। এবারের ক্যাম্পেইনে শেরপুর জেলায় সর্বমোট ১ লক্ষ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশু এই কর্মসূচির আওতায় আসবে।
জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপসচিব আরিফা সিদ্দিকী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকার কোনো বিকল্প নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য সকল অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :