বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খননের দায়ে ৫ ভেকুর ব্যাটারি জব্দ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি :



নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাতের আঁধারে পুকুর খননকারীদের ৫টি ভেকুর ব্যাটারি ও টুলবক্স জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার রাতে উপজেলার পাঁচুড়িয়া,বাঁশবাড়িয়া ও জামনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি ভেকুর ব্যাটারি ও টুলবক্স জব্দ করে সেনাবাহিনীর একটি চৌকস দল।তবে অভিযানের কথা জানতে পেরে ঘটনা স্থল থেকে সেনাবাহিনী পৌছানোর আগেই সটকে পড়ে পুকুর খননকারীরা।

এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর লালপুর ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক আহমেদ।তিনি জানান,জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ