খুলনায় নগরীতে আবার ও যুবক গুলিবিদ্ধ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
খুলনায় নগরীতে আবার ও যুবক গুলিবিদ্ধ
_________________________________
খুলনা মহানগরীর নিরালার বাগমারা এলাকায় আবারো ও গুলির ঘটনা ঘটেছে, এতে আজিজ ( ৩৮ ) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি পেশায় ইট -বালুর ব্যবসায়ী বলে জানা গেছে,
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সন্ধ্যায় দিকে, বাগমারা এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় ও কোপায়,গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি,
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হচ্ছে খুলনা মেডিকেল থেকে,
ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে,
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসি জানান, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়াধীন রয়েছে।
শেখ শহিদুল ইসলাম মিঠু,
বিশেষ প্রতিনিধি।
আপনার মতামত লিখুন :